সিরাজগঞ্জের সাব রেজিস্ট্রার সুব্রত সাময়িক বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঘুষ’ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে সুব্রত কমুার দাসকে এক ব্যক্তির কাছ থেকে গুনে গুনে ঘুষের টাকা নিতে দেখা যায়। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগ এবং গণমাধ্যমে এসব সংবাদ দেখে জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম গত ২৮ আগস্ট এ ঘটনার তদন্ত শুরু করেন।