ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারানো রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে অবিলম্বে সংগঠন থেকে বহিষ্কার করে গ্রেফতারের দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। গতকাল রবিবার রাজধানীর তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপির অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক ছাত্রদল ও গণতান্ত্রিক মহিলা দলের এক সভায় এ দাবি জানানো হয়।
সভায় এলডিপির অঙ্গসংগঠনের নেতারা বলেন, দুর্নীতিবাজদের শাস্তি পদচ্যুত বা পদত্যাগ হতে পারে না। দুর্নীতির দায়ে পদ হারানো শোভন ও রাব্বানীকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। কারণ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দুর্নীতিবাজরা পার পেয়ে যাবে।