নষ্ট ল্যাপটপের বিনিময়ে নতুন ল্যাপটপ!

নষ্ট ল্যাপটপ দিন, নতুন ল্যাপটপ নিন

এবার নষ্ট বা পুরোনো ল্যাপটপ ও ডেস্কটপ দিয়ে নতুন ল্যাপটপ নেওয়ার অফার চালু করেছে সিস্টেমআই টেকনোলজিস। এই অফারে যেকোনো নষ্ট, অচল বা সচল যেকোনো পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে প্রয়োজনীয় টাকা দিয়ে যেকোনো কনফিগারেশনের ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নেওয়া যাবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরোনো ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ গ্রাহকের পাশাপাশি করপোরেট গ্রাহকরাও অফিসে ব্যবহূত পুরোনো ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারবেন। এ ব্যাপারে  সিস্টেমআই টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, সিস্টেমআই টেকনোলজিস গত পাঁচ বছর ধরে ল্যাপটপ এক্সচেঞ্জের বিশেষ অফার দিয়ে আসছে। তবে এবার আমরা ভিন্ন মাত্রা নিয়ে এসেছি। পুরোনো, নষ্ট এবং অকেজো ল্যাপটপ বা ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ দিচ্ছি। আমরা এ খাতে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। অফারটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ সম্পর্কে আরোও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.systemeye.net/offer এই ঠিকানায়।