তবুও ওয়ার্নারে ভরসা ল্যাঙ্গারের

অ্যাশেজ ব্যর্থতার পরেও অস্টে্রিলয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার প্রশংসা করলেন ডেভিড ওয়ার্নারের। তিনি বলেন, ‘ওয়ার্নার অবশ্যই একটা খারাপ সিরিজ কাটিয়েছে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে, ও একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। সাধারণত ভালো খেলোয়াড়রা ফর্মে ফিরতে একটু সময় নিয়ে থাকে।’ কেনিংটন ওভালে শেষ ম্যাচে অজিদের  ১৩৫ রানে পরাজিত করে সিরিজে ২-২ সমতা আনে ইংলিশরা। পুরো সিরিজে ধুকতে থাকা ওয়ার্নার ১০ ইনিংসে করেন মাত্র ৯৫ রান। ল্যাঙ্গার মানছেন, ওয়ার্নারের ক্ষেত্রে সব কিছু পরিকল্পনামাফিক হয়নি। তিনি বলেন, ‘সিরিজে ওর ব্যাপারটা পরিকল্পনামত হয়নি। তবে, ও কতটা কার্যকর সেটা আগেই করে দেখিয়েছে। ওর ওপর তাই আমরা ভরসা রাখতেই পারি। আমরা আশাবাদী।’