উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় কুতুপালং ক্যাম্প পুলিশ রবিবার গভীর রাতে ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে ছব্বির আহম্মদ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। ক্যাম্প পুলিশের এস আই জিয়াউদ্দিন জানান, ছব্বির কুতুপালং ডি-৪ এর দিন মোহাম্মদের ছেলে। তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুর মনসুর জানান, ছব্বির আহম্মদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।