জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুর উপজেলা ৪৮ বিজিবির পৃথক অভিযানে ৮০ বস্তা মটরশুটি ও দুটি নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা আসামপাড়া এলাকায় ৪৮ বিজিবির শ্রীপুর ক্যাম্পের সুবেদার মনোহরের নেতৃত্বে টহল টিম অভিযান পরিচালনা করে ১০ বস্তা মটরশুটি জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়।
অপরদিকে রাত ১১টায় জৈন্তাপুর উপজেলা ডিবির হাওর সীমান্তের ১২৮৫ নম্বর পিলারের ১০ নম্বর সাব এস পিলার এবং ১২৮৬ মেইন পিলারের মধ্যবর্তী নয়াগাং নদীর উত্সমুখ হতে ৪৮ বিজিবির ডিবির হাওর বিশেষ ক্যাম্পের হাবিলদার ইউনুছের নেতৃত্বে টহলটিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুইটি নৌকাসহ ৭০ বস্তা মটরশুটি ভারতে পাচারকালে আটক করে।