সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়ায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে নিহত করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ১৬ দিন পর গত ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে নিহত নুরুল আমিনের (৪০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চ্যাঙ্গার উপস্থিতিতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা আশ্রয়ণ প্রকল্প-৩ মসজিদের পাশে পাহাড়ের ওপরে দেওয়া কবর থেকে লাশটি উত্তোলন করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চ্যাঙ্গা তার উপস্থিতিতে লাশ উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য ট্রাকচালক নুরুল আমিনের লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।