মেয়ে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

দিনাজপুর অফিস

দিনাজপুরে নিজের ১১ বছর বয়সি প্রতিবন্ধী মেয়ে নূর জাহান হত্যার দায়ে বাবা নূর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় দেন।

অন্যদিকে, দোষ প্রমাণিত না হওয়ায় কথিত প্রেমিকা আরেফা বানু কৈতরি এবং নূর ইসলামের ছেলে জুয়েল বাবুকে খালাস দেওয়া হয়েছে।

মামলাটি সরকারপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউট আতাউর রহমান আতা এবং আসামিপক্ষে ছিলেন শাহিনুর ইসলামসহ অন্যান্য আইনজীবী।