চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল, ওয়ান শুটারগানসহ একজনকে আটক করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত মো. মজিবুর রহমান জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে সোমবার র্যাবের একটি অপারেশন দল ভোর ৬টায় শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল-দুইটি, ৯ এম এম বিদেশি পিস্তল-একটি, ওয়ান শুটার গান-একটি, পিস্তলের ম্যাগাজিন-তিনটি, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, একটি মোবাইল ফোনসহ অস্ত্র ব্যবসায়ী মো. মজিবুর রহমানকে আটক করা হয়।