তালায় তক্ষকসহ গ্রেফতার পাঁচ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় রবিবার বিকালে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে একটি তক্ষকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খলিষখালী ইউনিয়নের মোকসেদপুর গ্রাম থেকে তক্ষকসহ তাদের গ্রেফতার করে। পরে তাদের র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওসি মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।