চট্টগ্রামে দুর্নীতি বিরোধী দিবস পালন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে গতকাল রবিবার নানান কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে নগরীর গোলপাহাড় মোড় হয়ে শিল্পকলা একাডেমি থেকে ওয়াসার মোড় পর্যন্ত মানববন্ধন, দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।