ছাত্রীর হত্যাকারীর শাস্তির দাবি

মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউট

মাগুরা প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টি (জেপির) সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আব্দুল হালিমের মেয়ে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৮ম তথা শেষ সেমিস্টারের মেধাবী ছাত্রী সোভা নাজনীনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় মানববন্ধন করেছে মাগুরা পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। তারা পলিটেকনিকের ক্যাম্পাস থেকে মিছিল করে পলিটেকনিকের সামনের মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। তারা মেধাবী ছাত্রী সোভা নাজনীনের হত্যাকারী স্বামী রবিউল ইসলামের শাস্তির দাবি জানান।

নিহত সোভা নাজনীনের পিতা মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টি (জেপির) সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আব্দুল হালিম বলেন, যৌতুকের দাবিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১০ সেপ্টেম্বর রাতে তাকে হত্যা করা হয়। হত্যাকারীর বিচার চাই।