গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে সিভিল সার্জনের নির্দেশ উপেক্ষা করে ডায়াগনস্টিক সেন্টার চালু রাখার অপরাধে বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসেস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
সোমবার উপজেলা পোস্ট অফিস পাড়ায় সোনালী ব্যাংকের নিচ তলায় অবস্থিত গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসেসে মোবাইল কোর্টে তার স্বীকারোক্তি অনুযায়ী ডায়াগনস্টিকের স্বত্বাধিকারী ও ম্যানেজার হাফিজুর রহমান ও মনিরুজ্জামান বিজয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার সাংবাদিকদেক জানান, মেডিক্যাল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক অধ্যাদেশের ধারা মোতাবেক ক্লিনিক বন্ধ করা হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।