ফটো ক্যাপশন

সোনালী ব্যাংক লিমিটেডের দোহার থানার পালামগঞ্জ শাখা পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে গত রবিবার। শাখাটি বাজারের নাহার প্লাজার দ্বিতীয় তলায় স্থানান্তরের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমের উদ্ধোধন করেন ব্যাংকের জেনারেল ম্যানেজার মল্লিক আব্দুল্লাহ আল মামুন। এসময় সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের এসএমই ডিভিশনের ডিজিএম বেগম মাহবুবা আহসান, দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান শিকদার খোকন, দোহার থানার অফিসার্স ইন চার্জ মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপন্থিত ছিলেন।

০০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম-এর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ

০০০০০০

সম্প্রতি ঝিনাইদহ জেলার মহেশপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১২৭তম শাখা হিসেবে মহেশপুর শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই দিনে শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ প্রধান অতিথি হিসেবে উক্ত শাখা এবং এটিএম বুথের উদ্বোধন করেন

০০০০০০

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৩৩টি ব্যাংকের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির কাছ থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন