বি টু বি পেমেন্ট সিস্টেমের আধুনিকীকরণ করবে মাস্টারকার্ড ট্র্যাক

মাস্টারকার্ড (এনওয়াইএসই :এমএ) সম্প্রতি মাস্টারকার্ড ট্র্যাকটিএমের মাধ্যমে বিজনেস-টু-বিজনেস (বি টু বি) পেমেন্ট ইকোসিস্টেমকে আধুনিকীকরণের পরিকল্পনা উন্মোচন করেছে। ট্র্যাক ব্র্যান্ডের পণ্যগুলো সরবরাহকারী ও ক্রেতাদের জন্য আধুনিক সমাধানের ব্যবস্থা নিয়ে এসেছে। সমাধানের মধ্যে রয়েছে এমন সব সমাধান, যা জটিলতা হ্রাস করবে, ব্যয় হ্রাস করবে এবং বিভিন্ন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করবে।

মাস্টারকার্ড কমার্শিয়াল প্রোডাক্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেমস অ্যান্ডারসন বলেন, মাস্টারকার্ড ট্র্যাক সরবরাহকারী ও অংশীদারদের বিজনেস টু বিজনেস পেমেন্টের সিস্টেমিক বাধাবিপত্তি মোকাবিলা করতে সহায়তা করে এবং ব্যবসায়ীরা কীভাবে অর্থ প্রেরণ ও গ্রহণ করে, তা নতুনভাবে উদ্ভাবন করে, যাতে বি টু বি পেমেন্টগুলো উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি সিস্টেমের অদক্ষতা থেকে উদ্যোগকে মুক্ত রাখতে পারে। — প্রেস বিজ্ঞপ্তি