হায়দার আলী
যশোরের নরেন্দ্রপুরে রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী (৭৮) রবিবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী ১৯ সেপ্টেম্বর বাদ আসর স্থানীয় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সকলকে অংশ নেওয়ার জন্য মরহুমের ছাত্র বসুন্ধরা সিটি মার্কেট মালিক সমিতির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাভেদ সবাইকে অনুরোধ করেছেন।