নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

মানববন্ধন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রংপুর: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক এনামুল হাবীব প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি মোশফেকা রাজ্জাক, দুপ্রক সহ-সভাপতি ড. নাসিমা আক্তার, সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী সাজেদুর রহমান প্রমুখ।

বরিশাল: সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। পরে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল দুদকের পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধন হয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম দুপ্রক সভাপতি রাবেয়া খাতুন, সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন প্রমুখ। পরে অশ্বিনী কুমার হলে দুদক পরিচালক মো: আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

পিরোজপুর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এরপর ক্লাব সড়কে মানববন্ধন করে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সহ-সভাপতি খান আলমগীর প্রমুখ।

নরসিংদী: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে মানববন্ধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত সচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্যকান্ত দাস, সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির প্রমুখ।

মাদারীপুর: আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মাদারীপুর জেলা সদরে মানববন্ধন ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ কর্মসূচির আয়োজন করে। মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, দুপ্রক সভাপতি অধ্যাপক মো. মোস্তফা হাওলাদার, সাহানা নাসরিন রুবি প্রমুখ। 

পঞ্চগড়: সকালে শহরের শেরে বাংলা পার্ক মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন করে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন দিবসটির উদ্বোধন ঘোষণা করেন। মানববন্ধনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ্ প্রমুখ বক্তব্য দেন।

লক্ষ্মীপুর: ‘‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাজাহান আলি প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন দুদকের উপ-সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম প্রমুখ।

নেত্রকোনা:জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন, আলোচনা সভা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলাম দিবসের সূচনা করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে আলোচনা করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রমুখ।

কিশোরগঞ্জ: জেলা প্রশাসন, দুদক ও সনাকের উদ্যোগে শহরে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা হয়। জেলা শিল্পকলা একাডেমি হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তরফদার মো:আক্তার জামীল এবং বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আবুদল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, অধ্যাপক এম এ গণি প্রমুখ। 

খাগড়াছড়ি:জেলা প্রশাসন ও সমমনা বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: শাহ আলম, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলমসহ বিভিন্ন সেবা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

জয়পুরহাট: বগুড়া সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র্যালি, মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক (অব.) আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান প্রমুখ।

মৌলভীবাজার: জেলা প্রশাসন মৌলভীবাজার ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহযোগিতায় র্যালি মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। জেলা মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীমউদ্দিন মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা।

লালমনিরহাট: জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক। সভাপতিত্ব করেন জেলা সনাক সভাপতি রফিকুল ইসলাম খান। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

বাগেরহাট: বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। বক্তব্য দেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, সনাক, বাগেরহাটের সভাপতি অধ্যাপক এবিএম মোসারফ হোসেন প্রমুখ।

কিশোরগঞ্জ: জেলা প্রশাসন, দুদক ও সনাকের উদ্যোগে শহরে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা হয়। জেলা শিল্পকলা একাডেমি হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুদল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। 

সুনামগঞ্জ: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবির আয়োজনে মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.মাকসুদুল আলম প্রমুখ।

বান্দরবান: জেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, গোয়েন্দা সংস্থা এনএসআই পরিচালক মোঃ শাহাজাহান প্রমুখ। 

চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি-সনাক মানববন্ধন, দুর্নীতি বিরোধী শপথ পাঠ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান প্রমুখ।

বগুড়া: সকালে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় বগুড়ার সামনে কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, দুদক বগুড়ার উপ-পরিচালক আনোয়ারুল হক, সনাক বগুড়ার সভাপতি মাছুদার রহমান হেলাল প্রমুখ। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় মানববন্ধন হয়। মানববন্ধনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

গাইবান্ধা: জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা হয়। শহরের ডিবি রোডে মানববন্ধন শেষে স্থানীয় উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম সাদিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন রংপুর কার্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার প্রমুখ।

ঝিনাইদহ: জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে দুর্নীতি বিরোধী র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানবন্ধন শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার : জেলা প্রশাসন মৌলভীবাজার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। জেলা মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হদা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখলাকুল আম্বীয়া।

পাবনা: সকালে স্থানীয় পোস্ট অফিস মোড়ে মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া চাঁদপুরের কচুয়া, পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া, কুড়িগ্রামের রৌমারী, নীলফামারীর ডোমার, ফরিদপুরের বোয়ালমারী, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা, ঝালকাঠির কাঠালিয়া, নেত্রকোনার কলমাকান্দা, জয়পুরহাটের কালাই ও আক্কেলপুর, বরিশালের গৌরনদী, নরসিংদীর শিবপুর, মেহেরপুরের গাংনী, গাইবান্ধার পলাশবাড়ী, রংপুরের গঙ্গাচড়া, ঝিনাইদহের মহেশপুর, নোয়াখালীর সেনবাগ, বরগুনার বামনা, ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।