ইত্তেফাক রিপোর্ট
জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন পেয়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার বিকালে রাজধানীর শাহবাগ থানাধীন চাঁনখারপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই শফিউল আলম জানান, ঐদিন বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন বার্ন ইউনিট সংলগ্ন ফুটপাতে লুঙ্গি পরিহিত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে সুজন মাহমুদ নামে এক পথচারী। পরে তিনি ৯৯৯- এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে ছুটে যায় শাহবাগ থানা পুলিশ।