জেলার রাজনগর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস ছাত্তার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, সায়দুল ইসলাম, সিপার মিয়া, শিপন মিয়া সুহেল মিয়া।
রাজনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) আবুল হাসেম জানান, দীর্ঘদিন ধরে আব্দুস ছত্তার ও সয়দুর মিয়ার সঙ্গে বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে সায়দুল গংরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আব্দুস ছত্তার নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।
আরও পড়ুন: কালীগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, একজন গ্রেফতার
আব্দুস ছাত্তারের (৬০) মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু