বাংলা
প্রশ্ন ১। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
প্রশ্ন ২। প্রথম মহাযুদ্ধ শুরু হলে কাজী নজরুল ইসলাম স্কুল ছেড়ে কোথায় যোগদান করেন?
উত্তর: বাঙালি পল্টনে।
প্রশ্ন ৩। কবির চোখে কাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই?
উত্তর: পুরুষ-নারীর মধ্যে ভেদাভেদ নেই।
প্রশ্ন ৪। পুরুষের জয়ের পেছনে প্রেরণা ও শক্তি দিয়েছে কে?
উত্তর: বিজয়লক্ষ্মী নারী।
প্রশ্ন ৫। কোন যুগ বাসী হয়েছে?
উত্তর: যে যুগে পুরুষ দাস ছিল না, কিন্তু নারীরা দাসী ছিল।
প্রশ্ন ৬। আমাদের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ৭। কাজী নজরুল ইসলাম কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৫ মে।
প্রশ্ন ৮। কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালের ২৯ আগস্ট।
প্রশ্ন ৯। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: ৪৩ বছর বয়সে।
প্রশ্ন ১০। কাজী নজরুল ইসলাম তাঁর লেখায় কোন শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন?
উত্তর: আরবি-ফারসি।
প্রশ্ন ১১। ‘সাম্য’ শব্দটির অর্থ কী?
উত্তর: সমতা।
প্রশ্ন ১২। ‘রণ’ শব্দের অর্থ কী?
উত্তর: যুদ্ধ।
প্রশ্ন ১৩। ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
উত্তর: জয়ঢাক।
প্রশ্ন ১৪। ‘রচা’ শব্দের অর্থ কী?
উত্তর: রচনা করা হয়েছে এমন।
প্রশ্ন ১৫। ‘পীড়ন’ শব্দটির অর্থ কী?
উত্তর: অত্যাচার।
প্রশ্ন ১৬। কে সাম্যের গান গায়?
উত্তর: কবি সাম্যের গান গায়।
প্রশ্ন ১৭। কবি কাদেরকে বিজয়লক্ষ্মী বলেছেন?
উত্তর: কবি নারীদেরকে বিজয়লক্ষ্মী বলেছেন?
প্রশ্ন ১৮। কারা হূদয় উপাড়ি দিল?
উত্তর: মাতারা হূদয় উপাড়ি দিল।
প্রশ্ন ১৯। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কার কথা লেখা নেই?
উত্তর: নারীর কথা লেখা নেই।
প্রশ্ন ২০। বিশ্বের কল্যাণকর কাজে নারীদের অংশ কতটুকু?
উত্তর: অর্ধেক