প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।
বাংলা
অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ
প্রশ্ন: ভাবো তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন
প্রশ্ন:দেশ হলো জননীর মতো জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে
প্রশ্ন:মা যেমন আমাদের- মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে এ দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন
প্রশ্ন:বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু
প্রশ্ন: এক সময় সুন্দরবনে প্রচুর গণ্ডার ছিল ছিল হাতি ছিল বুনো শুয়োর এখন এসব প্রাণী আর নেই তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়
প্রশ্ন:সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কী সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকত লোকালয়ে আর পশুরা জঙ্গলে