‘এ’ দলের শ্রীলঙ্কা সফর
স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক তারকাকে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গতকাল ঘোষণা করা হয়েছে এই দলের জন্য বাংলাদেশের স্কোয়াড। দলটির নেতৃত্ব দেবেন মুমিনুল হক। এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল।
২৩ সেপ্টেম্বর থেকে কাটুনায়েকেতে শুরু হবে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ। এরপর গলে ৩০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ৭ ও ৯ অক্টোবর হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। আর ১২ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
মুমিনুল হকের নেতৃত্বে এই বাংলাদেশ ‘এ’ দলে আছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন তারকা। এর মধ্যে বর্তমান টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলে থাকা নাজমুল হাসান শান্ত আছেন এই দলে। টি-টোয়েন্টি দল থেকে সদ্যই বাদ পড়া সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ আছেন দলে। এছাড়া টেস্ট ওপেনার সাদমান ইসলাম, সাবেক ওপেনার জহুরুল ইসলাম, বিশ্বকাপ খেলে আসা মোহাম্মদ মিঠুনও যাচ্ছেন শ্রীলঙ্কায়।
বাংলাদেশ ‘এ’ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন চৌধুরী, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ।
সূচি
তারিখ খেলা ভেন্যু
২৩-২৬ সেপ্টে. ১ম চার দিনের ম্যাচ কাটুনায়েকে
৩০ সেপ্টে.-৩ অক্টো. ২য় চার দিনের ম্যাচ গল
৭ অক্টো. ১ম ওয়ানডে হাম্বানটোটা
৯ অক্টে. ২য় ওয়ানডে হাম্বানটোটা
১২ অক্টো. ৩য় ওয়ানডে কলম্বো