আজ কাতারের মুখোমুখি বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাই

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ স্বাগতিক কাতারের বিপক্ষে খেলবে। দোহার অ্যাস্পায়ার ডোম স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে খেলাটি শুরু হবে রাত ১০টায়।

গেল মাসে সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। প্রায় সেই দলটাই আজ কাতারের মুখোমুখি হবে। সাফের পর নিবিড় অনুশীলনে ভুল শুধরে নিয়েছে দল, দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছিলেন ডিফেন্ডার জনি শিকদার।

কাতারের বিপক্ষে মাঠে নামার আগে কোচ রবার্ট মার্টিন রাইলস জানিয়েছেন, জয় পাওয়াটা অসম্ভব নয় মোটেও। তবে প্রতিযোগিতার জটিলতার কথা মাথায় রেখে বাস্তববাদী ভাবনাই মাথায় রাখছেন তিনি। ব্রিটিশ কোচ বলেন, ‘যে কোনো কিছুই সম্ভব। আমি আশাবাদী কিন্তু একইসঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। প্রতিযোগিতাটা আসলেই অনেক কঠিন।’