ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল
স্পোর্টস ডেস্ক
নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ আবাহনী ও মোহামেডান আজ ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবলে গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হবে। প্রতিযোগিতার সি গ্রুপের ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকাল চারটায়।
আবাহনী নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল শূন্য ড্র করে। এরপর সি গ্রুপের দ্বিতীয় ম্যাচে মোহামেডান তাদের বসুন্ধরার কাছে ৩-০ গোলে হেরেই বসে। তাই আজকের ম্যাচটি চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলেরই জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই।