ফটো ক্যাপশন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৬তম শাখা গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন লালমাই উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম, জেনারেল ম্যানেজারস অফিস কুমিল্লার জিএম মো. নুরুল হক, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম সিংহ রতনসহ সোনালী ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন

০০০

পাঠাও সেবা গ্রহণকারীরা এখন ইবিএল স্কাইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে কোনো ভিসা কার্ড বা মাস্টারকার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারবেন। সম্প্রতি গুলশানে ইবিএলের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস

০০০

সম্প্রতি যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির ৫৩৩তম সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম প্রমুখ

০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড শরিয়াহ্ ম্যানুয়াল রিভিউ সাবকমিটির দ্বিতীয় সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য এম আযীযুল হক। সভায় অন্যান্যের মধ্যে শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি শাহেদ রহমানী, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন