বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় নাশকতা মামলায় জামায়াতের উপজেলা সেক্রেটারি সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলা সদরে অবস্থিত নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী বলেন, সেকেন্দার আলী একটি দলের শুধু নেতা নন, তিনি একজন শিক্ষকও। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সেকেন্দার আলীর নামে লিখিত কোনো অভিযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ইস্যুতে মূলত তাকে গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, সম্প্রতি বাঘা শাহী মসজিদ এলাকায় বোমা সদৃশ ককটেলসহ জামায়াত-বিএনপির বৈঠকে হানা দেয় পুলিশ।
এ মামলায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের উপজেলা সেক্রেটারি সেকেন্দার আলীকে গ্রেফতার করা হয়।