মুহম্মদ আনিসুল হক
১৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৩ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৮ মহররম ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বাড়বে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি শুভ সম্ভাবনাময়। আইনশৃঙ্খলা বা প্রতিরক্ষা বাহিনীতে কর্মরতরা কর্মস্থলে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কর্মপ্রত্যাশীরা আশানুরূপ সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় মতবিরোধ এড়িয়ে চলুন। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করবেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।