মোটরসাইকেল চালানোর সময়ে সতর্কতা

মোটরসাইকেল চালানোর সময় কিছু সর্তকতা অবলম্বন করা উচিত—১. মোটরসাইকেল কোনো অবস্থাতেই দ্রুত বেগে বা বেপরোয়াভাবে চালানো যাবে না। ২. মাথা বাঁকা করে মোবাইলফোনে কথা বলা যাবে না। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। মোবাইলফোন হেলমেটের সঙ্গে চেপেও কথা বলা যাবে না। ৩. গন্তব্যে পৌঁছতে যে সময় লাগতে পারে, তার চেয়ে ১৫/২০ মিনিট সময় হাতে নিয়ে রওনা হতে হবে, তাতে তাড়াহুড়ো হবে না। ৪. অনেক সময় দেখা যায়, অল্প বয়সী চালক গাড়ি চালায় আর বয়স্ক লোক পিছনে বসে থাকেন, এতে গাড়ির ভারসাম্য নষ্ট হতে পারে। দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। ৫. রাস্তা মসৃণ বা সমতল হলেই গতি বাড়ানো যাবে না, চলতে হবে ধীরে ধীরে এবং নিরাপদে। সুতরাং দ্রুত নয়, সতর্কতার সঙ্গে চালান, নিরাপদে চালান, নিরাপত্তা প্রথম এবং গতি দ্বিতীয়। গতিকে নিয়ন্ত্রণ করুন।

এ কে এম কামরুজ্জামান

সহ. অধ্যাপক, কিশোরগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, নীলফামারী