রাজনগরে হামলায় নিহত এক

মৌলভীবাজার প্রতিনিধি

জেলার রাজনগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আব্দুস ছাত্তার নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সায়দুল ইসলাম, সিপার মিয়া, শিপন মিয়া ও সুহেল মিয়া। রাজনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।