বড়লেখায় বিদেশি সিগারেটসহ গ্রেফতার এক

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় ৩৭৫ কার্টন বিদেশি সিগারেট ও ব্যক্তিগত গাড়িসহ সৈয়দ আহমদ (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যার দিকে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সৈয়দ আহমদ উপজেলার কাঞ্চনপুর এলাকার হাজি আব্দুল হকের ছেলে। থানার উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকালে বলেন, ‘বিদেশি সিগারেটসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’