বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
বিশ্বনাথে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আশরাফ হুসেন ওরফে ময়না মিয়া (৫০) কে গ্রেফতার করেছে র্যাব। সে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। সোমবার বিকালে ময়না মিয়াকে গ্রেফতার করে।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারের পর আসামিকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।