হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে ডাকাতিয়া নদী থেকে এক নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বলাখাল-নাটেহার ব্রিজের নিচ থেকে পুলিশ অজ্ঞাত নবজাতকের লাশটি থানা হেফাজতে নেয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ধারণা করা হচ্ছে নবজাতকের লাশ দুই একদিন আগের। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।