স্বরূপকাঠিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

উপজেলার ব্র্যাক অফিস এলাকা থেকে গত সোমবার রাতে ইয়াবাসহ খায়রুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

খায়রুল উপজেলার আউরিয়া গ্রামের মো. কিবরিয়া হোসেনের ছেলে।