ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
উপজেলার ভবানীপুর ইউনিয়নের বন্যাবাড়ি গ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গাছে ইমান আলীর ঝুলন্ত লাশ আর পুকুরে তার স্ত্রীর ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
সাবেক চেয়ারম্যান জবান আলী জানান, নিহতদের তিন পুত্র সন্তান রয়েছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, লাশ উদ্ধার চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।