নীলফামারীতে যুবকের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শফিকুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা সদরের সিংদই জেলেপাড়া বাড়ির পার্শ্ববর্তী পুরাতন মেশিনঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ঐ এলাকার মমিনুল ইসলামের ছেলে। নীলফামারী সদর থানার (ওসি) মমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।