সংবাদ সংক্ষেপ

শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি দুর্নীতি প্রতিরোধে মঙ্গলবার শিক্ষার্থীদের ছাতা বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা উচ্চ বিদ্যালয়ে ৩৪০টি এবং নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৩৮০টি ছাতা বিতরণ করা হয়। এছাড়াও পাঁচটি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. আল আমিন ও উপ-সহকারী পরিচালক কামিয়াব নবী, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু প্রমুখ।

দুর্যোগে জরুরি প্রস্তুতি শীর্ষক নাগরিক সংলাপ

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক ও জনপ্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার দুর্যোগে জরুরি মুহূর্তে প্রস্তুতি বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট(সিফোরডি) প্রকল্পের’ মাধ্যমে এর আয়োজন করা হয়। নাগরিক সংলাপে আলোচনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুত্ফর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান প্রমুখ।

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা স্বাস্থ্যসেবা প্রকল্পের সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা টুঙ্গিপাড়ায় মঙ্গলবার শেখ হাসিনা স্বাস্থ্যসেবা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেতুবন্ধন কর্মসূচি দৃঢ় করার লক্ষ্যে কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও মেডিকেয়ার জাপান এর যৌথ পাইলট প্রকল্পের (নিঙ্গেন ডক) এ সভায় ঐ প্রকল্পের পরিচালক ডা. শেখ আলিমুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

কলমাকান্দায় ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম ও ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিছ।

বাল্যবিবাহ মাদক ও ইভ টিজিং বিরোধী সমাবেশ

তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে মঙ্গলবার বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লুত্ফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান মো. আবু বাক্কার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, তানোর থানার ওসি মো. খাইরুল ইসলাম ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান।

শিবসা ও কপোতাক্ষ যুব পানি কমিটির সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উত্তরণ আইডিআরটি ট্রেনিং সেন্টারে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিবসা ও কপোতাক্ষ যুব পানি কমিটির সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উত্তরণের মিশন ভিশন নিয়ে কথা বলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ সাক্ষরের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ভট্টাচার্য্য, পাউবো যশোরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ হোসেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় সামাজিক উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ শীর্ষক অ্যাডভোকেসি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স কল্যাণ ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, উপ-পুলিশ পরিদর্শক মকবুল হোসেন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনসিডিডাব্লিউ এর ফিল্ড কো-অর্ডিনেটর হাসানুজ্জামান।

মাদক ও ধর্ষণের বিরুদ্ধে আলোচনা সভা

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা দেবিদ্বারে মঙ্গলবার দুপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর বাজার মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম ও দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. মেসবাহ উদ্দিন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মনিরুজ্জামান ভূঁইয়া জামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাজী সরকার মো. লিটন, ভানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা আক্তার প্রমুখ।