সৌদি আরবের তেল স্থাপনায় হামলার নিন্দা বাংলাদেশের

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রতি সৌদি আরবের একটি গ্যাসক্ষেত্র ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বড়ো দুটি স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় বারবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। বিনা উসকানিতে এ ধরনের কর্মকাণ্ড ঐ অঞ্চলের পারিপার্শ্বিক পরিস্থিতি বাধাগ্রস্ত এবং শান্তি ও নিরাপত্তার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টার প্রতি সমর্থন জানাবে।