ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত ব্যক্তির স্বজনকে খুঁজছে পুলিশ

সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা

সৈয়দপুর রেলওয়ে থানাধীন ডোমার-মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত (৬৫) ব্যক্তির স্বজনকে খুঁজছে পুলিশ। গত ৭ ডিসেম্বর ওই ব্যক্তি সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হয়। নিহতের সময়  বৃদ্ধের মুখে সাদা দাঁড়ি ও গায়ে লাল সোয়েটার ছিল।

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির স্বজনদের খোঁজাখুঁজির পরেও না পেয়ে ময়নাতদন্ত শেষে ওই ব্যক্তিকে শহরের হাতিখানা কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করেন। বর্তমানে পুলিশ তার স্বজনদের খুঁজছেন এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।