ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় এক তরুণের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, এলাকাবাসী ও নৌপুলিশের দেওয়া তথ্যমতে সকালে ঐ অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণের পরনে ছিল লাল রঙের ট্রাউজার ও হাফহাতা গেঞ্জি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ঐ তরুণের পরিচয় পাওয়া যায়নি। থানায় মামলা হয়েছে।