আপত্তিকর দৃশ্য ধারণ করার অভিযোগে তিন রাজমিস্ত্রি আটক

মির্জাপুরে এক গৃহবধূর গোসলের আপত্তিকর দৃশ্য ছবি মোবাইলে ধারণ করে অর্থ দাবি করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা পেশায় রাজমিস্ত্রি। মঙ্গলবার তাদের আটক করা হয়।

তারা হলেন- বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের বরকত আলী (২২), সোলাইমান হোসেন (২৪) ও একই ইউনিয়নের কোর্ট বহুরিয়া গ্রামের আব্দুল আলীম (২৫)।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার খোকন কুমার সাহা বলেন, তিন যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের নামে প্রচলিত আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি