ড. কামাল হোসেনের কর ফাঁকি খতিয়ে দেখা হচ্ছে -------এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ড. কামাল হোসেনের কর ফাঁকি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কাজ চলছে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআরের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল রবিবার এনবিআর চেয়ারম্যান এ তথ্য জানান। তিনি বলেন, এই মুহূর্তে যদি খড়্গহস্ত হয়ে যাই তাহলে অ?নে?কে মনে করতে পারেন ড. কামাল বি?রোধী দলের পক্ষ হ?য়ে ই?লেকশন করছেন এ জন্য তাকে ধরা হচ্ছে। তিনি কর ফাঁকি দিয়েছেন কি-না তা খতিয়ে দেখতে আমরা কাজ করছি। তবে একটু সময় লাগবে। যেমন ব্যাংকে সার্চ দিতে হবে।

নির্বাচনে আসছে বলেই ছাড় দেওয়া হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, না। সিচ্যুয়েশন যাতে ওই দিকে না যায়, সেদিকে চিন্তা করেই তাকে ছাড় দিচ্ছি না। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে দেওয়া এক চিঠিতে ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা জানতে চায়।