নাটক বা সিনেমা, ভালো স্ক্রিপ্ট না পেলে সব কাজ করা হয় না। সবাই জানে আমি বেছে বেছে কাজ করি, অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করি না। আমার কাছে যখন একটি নাটকের অফার আসে গল্প পছন্দ হলে করি, না হলে সংখ্যা বাড়ানোর জন্য কাজটা করি না। এ কারণে হয়তো একটু কম পাওয়া যায়। ভালো চিত্রনাট্যের অভাব এখন না অনেকদিন ধরেই। ভালো গল্পের খুবই অভাব। একঘেঁয়েমি গল্প। এমনও হচ্ছে আমার করা অনেক পুরোনো নাটক দেখে সঙ্গে আরো কয়েকটা দেখে গড়পড়তা গল্প তৈরি করে নাটক নির্মাণ করছেন। সবকিছু মিলিয়ে একটি নাটক করার আগে এই পর্যায়ে এসে ভাবতে হবে কী কাজ করছি। তাই কাজ একটু কম করি।
নাটকের গল্প ও চিত্রনাট্যের সঙ্কট প্রসঙ্গে
অভিনেতা চঞ্চল চৌধুরী