জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলা দ্বিতীয়পত্র

মো. সুজাউদ দৌলা , সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

সমার্থক বলতে বোঝায় সমান অর্থ। অর্থাত্ সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় Synonym. উদাহরণ - অশ্রু: চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ।

১। সম অর্থজ্ঞাপক ভিন্ন শব্দকে কী বলা হয়?

(ক) বিকল্প শব্দ           (খ) বাগধারা

(গ) বিপরীত শব্দ        (ঘ) ভিন্নার্থক শব্দ

২। কোন শব্দ জানা থাকলে লেখার বা বলার সময় একই শব্দ বারবার ব্যবহার করতে হয় না?

(ক) বাগধারা          (খ) বিপরীত শব্দ

(গ) সমার্থক শব্দ      (ঘ) সমাসবদ্ধ শব্দ

৩। িনচের কোন উক্তিটি সঠিক?

(ক) একই শব্দ বার বার ব্যবহার করলে লেখা অনেক আকর্ষণীয় হয়ে ওঠে

(খ) সমার্থক শব্দ জানা থাকলে লেখা আকর্ষণীয় হয়ে ওঠে না

(গ) প্রতিশব্দ জানা থাকলে লেখকের মনের ভাব অনেক সুন্দর ও আকর্ষণীয়ভাবে প্রকাশিত হয়

(ঘ) একই অর্থবহ শব্দের মাঝে কোন বৈচিত্র্য থাকে না

৪। ‘অগ্নি’ শব্দটির সমার্থক নয় কোনটি?

(ক) বহ্নি                (খ) নভ

(গ) সর্বভুক             (ঘ) অনল

৫।‘বরেণ্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

(ক) শ্রেষ্ঠ (খ) নদী (গ) বর্ণ (ঘ) বারি

৬। ‘অটবি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) প্রসূন              (খ) অরণ্য

(গ) পাথর              (ঘ) মনোহর

৭।‘রাজা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) জন (খ) নর (গ) মানব (ঘ) নৃপতি

৮। ‘নিশীথিনী’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) নিশি                    (খ) যামিনী

(গ) নিশীথ                  (ঘ) প্রসূন

৯। ‘সর্প’-এর প্রতিশব্দ নয় কোনটি?

(ক) আশীবিষ                   (খ) নাগ

(গ) অহি                         (ঘ) কাঞ্চন

১০। ‘অন্ন’ শব্দের অর্থ কী?

(ক) অপর             (খ) ভাত

(গ) পল               (ঘ) নবান্ন

১১। ‘অশ্ম’ শব্দের অর্থ কী?

(ক) ঘোড়া                (খ) পাথর

(গ) ধারাল                (ঘ) আশাহীন

১২। ‘ইচ্ছা’ শব্দের প্রতিশব্দ কোনগুলো?

(ক) আকাঙ্ক্ষা, লিপ্সা, স্পৃহা, পুলিন

(খ) অভিরুচি, কামনা, বাসনা, শোভামান

(গ) অভিপ্রায়, কামনা, বাঞ্ছা, স্পৃহা

(ঘ) কোনোটিই নয়

১৩। কোনগুলো ‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ?

(ক) কলকণ্ঠ, পিক  (খ) বায়স, কলকণ্ঠ

(গ) পরভূত, বসন্তদূত  (ঘ) পিক, পরভূত

১৪।‘ নিশিত’ শব্দের অর্থ কী?

(ক) গভীর রাত       (খ) ঝরনা

(গ) ধারাল            (ঘ) শিকারি

১৫।‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ কোনগুলো?

(ক) অবনী, ভূ, অম্বর, বসুমতি

(খ) ধরিত্রী, বসুধা, ভূ, সমীর

(গ) পবন, বসুন্ধরা, দুনিয়া, ধরণী

(ঘ) ভূ, অবনী, সর্বংসহা, মহী

 

১.ক ২.গ ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ

১০.খ ১১.খ ১২ গ ১৩.ক ১৪.গ ১৫.ঘ