তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন টেলিভিশন (টিভি)র রিমোট হিসেবে। হয় তো ভাবছেন এটা কীভাবে সম্ভব? আপনার ফোনেতেই রয়েছে অপশনটি। নতুন প্রযুক্তি এক্ষেত্রে সাহায্য করবে স্মার্টফোনকে স্মার্ট টিভি, অ্যান্ডয়েড টিভি বক্স, ফায়ার টিভি স্টিক হিসেবে ব্যবহার করার। স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করতে হলে আপনাকে কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে। জেনে নিন বিষয়গুলো—
স্মার্ট টিভিতে ওয়্যারলেস কানেক্টিভিটি থাকা জরুরি। স্মার্ট টিভি এবং স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। অ্যান্ড্রয়েড ৪.৪ সম্পন্ন হতে হবে আপনার স্মার্টফোনটি। এছাড়া, দেখতে হবে স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইলকে সাপোর্ট করে।
যেভাবে সেটআপ করবেন
পুরো প্রক্রিয়াটিতে প্রয়োজন পড়বে একটি অ্যাপের, CetusPlay অ্যাপটিকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে। অনেক সময় ফোনে ইনস্টল করা অ্যাপটি অটোমেটিক টিভিতে ইনস্টল হয়ে যায়। অন্যথায় ব্যবহারকারী আলাদাভাবে পেনড্রাইভ ব্যবহার করে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন।
n ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। টিভির ডিভাইসটি স্মার্টফোন দেখাবে কিছুক্ষণের মধ্যে।
n স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলিকে অ্যাক্সেপ্ট করুন। এরপর, কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন।
n বেশ কিছু অপশন আসবে। সেখান থেকেই রিমোট টাইপ অপশনটি বেছে নিন।
n শুধুমাত্র টিভি রিমোট হিসেবেই নয়, অ্যাপটি ব্যবহার করতে পারবেন আরো অন্যান্য কাজে।
n বিল্ট-ইন অ্যাপ সেন্টার, যেখানে ব্যবহারকারীরা পেতে পারেন স্মার্ট টিভিতে ব্যবহারের উপযোগী একাধিক অ্যাপের সন্ধান।
n স্কিন ক্যাপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতেও সাহায্য করবে।