সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এপেক্স এক্সপো চলাকালীন আয়োজিত ২০২০ প্যাসেঞ্জার চয়েস অ্যাওয়ার্ড সেরা বিনোদনের জন্য টানা তৃতীয়বারের মতো পুরস্কৃত হয়েছে এমিরেটস। এছাড়াও ফাইভ স্টার গ্লোবাল অফিসিয়াল এয়ারলাইন রেটিংও প্রদান করা হয় এমিরেটসকে। বিশ্বের অন্যতম ভ্রমণ ব্যবস্থাপনা অ্যাপ ‘তৃপ্তি’র সহযোগিতায় প্রাপ্ত যাত্রী মতামতের ভিত্তিতে অ্যাপেক্স এ পুরস্কার প্রদান করে থাকে। ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০১৯ এর মধ্যে বিশ্বের প্রায় ৬০০ এয়ারলাইনের ১০ লক্ষাধিক ফ্লাইটের যাত্রীরা পাঁচ-তারকা স্কেলে স্কেলে তাদের রেটিং প্রদান করেন।—প্রেস বিজ্ঞপ্তি