কৃষি কর্মকর্তাদের ইচ্ছা থাকার পরেও, বিভিন্ন কারণে কৃষিমাঠে সৃষ্ট সমস্যা মোকাবেলায় উপযুক্ত পরামর্শ যথাসময়ে কৃষকদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। তাতে স্বাভাবিক কারণেই কৃষকরা প্রায়শই ক্ষতির সম্মুখীন হন। তাই কৃষক ও কৃষি উন্নয়নের কথা বিবেচনায় এনে, প্রতি ইউনিয়নে না হলেও, অন্তত প্রতিটি উপজেলায় কৃষি বিষয়ক বিভিন্ন বইয়ের সমাহারে একটি করে উন্মুক্ত কৃষি লাইব্রেরি স্থাপন করা এখন সময়ের দাবি। কৃষকরা এ লাইব্রেরিতে বিভিন্ন বই থেকে জ্ঞান নিয়ে নিজেরাই ফসলের মাঠে বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে পারবেন। এক্ষেত্রে উপজেলার কোনো কৃষক সংগঠনকে লাইব্রেরি পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোশারফ হোসেন
নকলা, শেরপুর