আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জার্সি লোগো উন্মোচন

স্পোর্টস রিপোর্টার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফারাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দেশের ফুটবলে এবার ব্যাপক সাড়া ফেলবে বলে জানিয়েছেন সাবেক ফুটবলাররা। গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে টুর্নামেন্টের জার্সি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানে সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু, ইলিয়াস হোসেন, আবদুল গাফফার প্রমুখ টুর্নামেন্টের সাফল্য নিয়ে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের সদস্য হারুনুর রশিদ, শেখ মো. আসলাম। তারা বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল তরুণদের আগ্রহ জন্মাবে। ভালো কাজে উত্সাহী করবে। এবার দ্বিতীয় আসর হতে যাচ্ছে। ২২টি দল এরই মধ্যে নাম এন্ট্রি করেছে। আগের চেয়ে দলের সংখ্যা বাড়ায় আয়োজকরাও উত্সাহী হয়েছেন।