সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুরকে আগামী ৫ বছরের মধ্যে মডেল থানায় রূপান্তর করব। সদরপুরের বড় সমস্যা নদীভাঙন। পদ্মা-আড়িয়াল খাঁর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য বর্তমান শেখ হাসিনার সরকার ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমার নির্বাচনী এলাকার তিন উপজেলার রাস্তাঘাট গ্রাম্য অবকাঠামো উন্নয়নের জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মুন্সীগ্রামের অবকাঠামো উন্নয়নের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
তিনি আরো বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এলাকার শতভাগ জনগণের মধ্যে বিদ্যুত্ সংযোগ পৌঁছে দেয়া হবে।