কিশোরগঞ্জে নেশাউদ্রেক ইনজেকশনসহ আটক এক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নেশাউদ্রেক ইনজেকশনসহ এমদাদুল হক বুলবুলকে (৪২) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।