চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে চারটি মুরগির খামারে ও তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঐ গ্রামের আকতার হোসেন, শামসুল হক, গোলাম নবী ও বেলালুর রহমানের মুরগি খামারে ২০০৫ সালের পশুরোগ আইন না মানায় ও মুরগির খামারের লাইসেন্স না থাকায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।